
১
গত কয়েক বছরে মিউজিক বিশ্বে দুটি গতিময় ধারা এক যুগান্তকারী পরিবর্তন এনেছে, যা শুধুমাত্র চার্টের শীর্ষে স্থান পায়নি বরং সরাসরি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের লাইফস্টাইল ও কালচার বদলে দিয়েছে। এই দুটি শক্তিশালী এবং দ্রুত রিদমের ধারা হলো ড্রিফট ফঙ্ক (Drift Phonk) এবং ব্রাজিলিয়ান ফাঙ্ক (Brazilian Funk)। মিউজিকের লিরিক ও সাউন্ডট্র্যাকের প্রচলিত ধারা এবং অ্যালবাম রিলিজের পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে, এই হাই-অকটেন সাউন্ডগুলো দ্রুত জনপ্রিয় হয়েছে। তরুণ প্রজন্মের অনলাইন এক্টিভিটিজের জন্য এটি নতুন এক 'সাউন্ডট্র্যাক' তৈরি করেছে। এখানে তরুণ/নতুন প্রজন্ম বা জেনারেশন বলতে জেনারেশন ‘জি’ এবং ‘আলফা’র কথা বলছি। এই দুই জেনারেশনের মধ্যে জেনারেশন আলফা’র এখনো শৈশব চলছে কিন্তু জেনারেশন ‘জি’র মতো তাদের কাছেও মিউজিক কেবল শোনার বিষয় নয়, এটি তাদের কাছেও অভিব্যক্তি প্রকাশের মাধ্যম। তারা এই ধারাগুলোকে তাদের নিজস্ব পছন্দ, ডিজিটাল লাইফস্টাইল এবং মনের চাহিদার সাথে তাল মিলিয়ে গ্রহণ করেছে। এই মিউজিকের তীব্র রিদম এবং ডিস্টর্টেড গ্রুভ বিশ্বব্যাপী টিকটক ট্রেন্ড, রেসিং গেমসের অ্যাড্রেনালিন রাশ এবং বডি ওয়ার্কআউট সেশনের জন্য নতুন ধরনের উন্মাদনা তৈরি করেছে। ড্রিফট ফঙ্কের কঠোর, কাউবেল-সমৃদ্ধ ড্রপগুলো একদিকে যেমন অনলাইন অ্যাকশন ভিডিওর জন্য অপরিহার্য উপাদান হয়ে উঠেছে, তেমনি অন্যদিকে ব্রাজিলিয়ান ফাঙ্কের উৎসবমুখর বেস-ভারী রিদমগুলো নাচের স্টেপ বা কোরিওগ্রাফি এবং স্বতঃস্ফূর্ত আনন্দের প্রতীক। এই ধারা প্রমাণ করে যে ডিজিটাল যুগে মিউজিক এখন আর ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়, বরং এটি তরুণ প্রজন্মের আঙুলের ইশারায় এবং স্ক্রল করা ফিডে বৈশ্বিক কালচারে পরিবর্তন এনেছে।
২
ড্রিফট ফঙ্ক: স্পিড এবং সিনথেসাইজড অ্যাগ্রেসিভনেস
ড্রিফট ফঙ্ক বর্তমান মিউজিক বিশ্বে এক বিস্ফোরক সংযোজন, যা তার তীব্র গতি এবং সিনথেসাইজড অ্যাগ্রেসিভনেসের মাধ্যমে অডিয়েন্সদের মাঝে এক ভিন্ন মাত্রার উন্মাদনা সৃষ্টি করে। এই ধারাটি মূলত রাশিয়ান আন্ডারগ্রাউন্ড মিউজিক সিন থেকে উদ্ভূত হয়েছে এবং এটি তার পূর্বসূরি ক্লাসিক ফঙ্ক মিউজিকের চেয়ে বহুলাংশে স্বতন্ত্র। এর শৈল্পিক ভিত্তি প্রোথিত রয়েছে ১৯৯০-এর দশকের মেমফিস র্যাপের ডার্ক স্যাম্পলিং এবং সাইকেডেলিক ফঙ্কের ডিপ গ্রুভের মধ্যে। এই রিমিক্সিং এটিকে একটি লো-ফাই (Lo-Fi), গ্রিটি এবং অত্যন্ত গতিশীল রূপ দিয়েছে। এপ্রসঙ্গে জনপ্রিয় ড্রিফট ফঙ্ক শিল্পী Kordhell-এর কথা বলা যেতে পারে। ব্রিটিশ সুরকার এবং রেকর্ড প্রযোজক Kordhell-এর আসল নাম মাইকেল ‘মিক’ কেনি (Michael ‘Mick’ Kenney)। Kordhell নামে পরিচিত হবার আগে তিনি Anaal Nathrakh নামে একটা এক্সট্রিম মেটাল ব্যান্ডের লিড গিটারিস্ট এবং অন্যান্য বিভিন্ন এক্সট্রিম মেটাল প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন। ২০২২ সালের শুরুর দিকে তার গান ‘Murder In My Mind’ টিকটক এবং ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই গানের সাফল্যের কারণে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেন এবং বিলবোর্ডের ডান্স চার্টেও স্থান পান। ফঙ্কের মূল ভিত্তি রিদম হলেও ড্রিফট ফঙ্ক রিদমের তীব্রতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা তারুণ্যের ডিজিটাল লাইফস্টাইলের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এভাবেই ট্র্যাডিশনাল মিউজিক প্রোডাকশন থেকে সরে এসে, ড্রিফট ফঙ্ক দ্রুত ইন্টারনেট প্ল্যাটফর্মে নিজস্ব পরিচয় গড়ে তুলেছে। একারণেই Murder In My Mind, Killers From The Northside, Live Another Day, Scopin ইত্যাদি নাম্বারগুলো বিশ্বব্যাপী লক্ষ লক্ষ তরুণ অডিয়েন্সগ্রুপকে আকর্ষণ করেছে যারা এতদিন তাদের অনলাইন এক্সপেরিয়েন্সের জন্য একটি পাওয়ারফুল সাউন্ডট্র্যাক খুঁজছিল।
ক। ডিস্টর্টেড কাউবেল এবং বুস্ট করা বেসলাইন।
ড্রিফট ফঙ্কের কিছু বৈশিষ্ট্য এটিকে অন্যান্য মিউজিক জনরা থেকে সহজেই আলাদা করে তোলে। যেমন এর প্রধানতম বৈশিষ্ট্য হলো তীব্রভাবে ডিস্টর্টেড কাউবেল সাউন্ড এবং অতিভারী, বুস্ট করা ৮০৮ বেসলাইন। এই কাউবেল স্যাম্পলগুলো প্রায়শই হাই-পিচ এবং দ্রুতগতিতে পুনরাবৃত্ত করা হয়, যা একটি হিপনোটিক, অ্যাগ্রেসিভ এবং দ্রুতগতির পরিবেশ তৈরি করে। ইলেকট্রনিক মিউজিক এবং ট্র্যাপ মিউজিকের প্রভাবের কারণে বেস ফ্রিকোয়েন্সিগুলি এত জোরালো থাকে যে তা অডিয়েন্সের পুরো শরীরকে আন্দোলিত করে তোলে। এই ধারাটি ‘র’ এবং এডিটবিহীন সাউন্ড ডিজাইনের জন্য পরিচিত, যা আন্ডারগ্রাউন্ড অনুভূতি বজায় রাখে। এই সিনথেসাইজড অ্যাগ্রেসিভনেস মিউজিকটিকে পিওর এনার্জি, গতি এবং অডিয়েন্সের বিদ্রোহী মানসিকতার সাথে কানেক্ট করে। আর এভাবেই এই উপাদানগুলো সম্মিলিতভাবে ড্রিফট ফঙ্ককে অপ্রত্যাশিত এবং অ্যাড্রেনালিন-পূর্ণ শোনার অভিজ্ঞতা প্রদান করে।
খ। অনলাইন অ্যাকশনের অপরিহার্য সাউন্ডট্র্যাক।
ড্রিফট ফঙ্ক কেবল একটি মিউজিক নাম্বার নয়, এটি ইন্টারনেট অ্যাকশন কন্টেন্টের জন্য অপরিহার্য সাউন্ডট্র্যাক। এই ধারাটি বিশেষভাবে রেসিং সিমুলেশন, ড্রিফটিং ভিডিও এবং ইনটেন্স ওয়ার্কআউট ক্লিপের জন্য আদর্শ হিসেবে বিবেচিত। এর দ্রুত এবং হাই-অকটেন গ্রুভ অডিয়েন্সের মাঝে দ্রুত অ্যাড্রেনালিনের অনুভূতি জাগিয়ে ভিডিও কন্টেন্টকে আকর্ষণীয় করে তোলে। ড্রিফটিংয়ের গতি, ওয়ার্কআউটের ক্লান্তিহীন পুনরাবৃত্তি এবং অ্যাকশন সিকোয়েন্সের তীব্রতা, এই সবকিছুই ড্রিফট ফঙ্কের রিদমের সাথে পুরোপুরি মিলে যায়। এর পুনরাবৃত্তিমূলক টাইপ একটি মানসিক 'লুপ' তৈরি করে, যা ব্যবহারকারীদের কন্টেন্টের সাথে গভীরভাবে জড়িয়ে যেতে সাহায্য করে। এভাবেই ড্রিফট ফঙ্ক দ্রুত অনলাইন অ্যাকশন কন্টেন্টের জন্য এক নতুন মানদণ্ড তৈরি করে বর্তমান জেনারেশনের ডিজিটাল লাইফস্টাইলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
৩
ব্রাজিলিয়ান ফাঙ্ক: উৎসবমুখর রিদম এবং মুক্ত প্রকাশ
‘A novinha se quiser foder, tem que vir preparada
Pra não voltar apaixonada, nada, nada, Nada, nada, nada’
‘Nada Nada’ ফঙ্ক ট্র্যাকটা অত্যন্ত জনপ্রিয় ব্রাজিলিয়ান ফাঙ্ক এবং ফঙ্ক প্রযোজক Jmilton-এর। তার ‘Vem Vem’, ‘Nada Nada’ ট্র্যাকগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন-TikTok, YouTube Shorts-এ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে মিলিয়ন ভিউজ অর্জন করেছে। তার মিউজিকে ব্রাজিলিয়ান ফাঙ্কের উৎসবমুখরতা এবং দ্রুতগতির সিনথেসাইজড ফঙ্কের অ্যাগ্রেসিভনেস, এই দুইয়েরই মিশ্রণ দেখা যায়, যা রেসিং ভিডিও এবং নাচের কন্টেন্টের জন্য খুবই উপযোগী। তার কাজ ড্রিফট ফঙ্কের মতো ধারার সাথেও মিলে যায়, যেখানে দ্রুত রিদম, ডিস্টর্টেড সাউন্ড এবং ভারী বেস ব্যবহার করা হয়। ব্রাজিলিয়ান ফাঙ্ক আসলে মিউজিকের সেই ধারা, যা মিয়ামি বেসের প্রভাবে ব্রাজিলের ফেভেলা কালচার থেকে উঠে এসেছে। এটি তাই শুধুমাত্র মিউজিক নয়, এটি লাতিন আমেরিকান সামাজিক নাচ এবং উৎসবের প্রতীক। এর শক্তিশালী এবং দ্রুত রিদম জেনারেশন জি ও আলফাকে স্বতঃস্ফূর্ত আনন্দের প্রকাশ এবং মুক্ত অভিব্যক্তির সুযোগ করে দেয়। এই মিউজিকগুলো মূলত নাচের স্টেপ, ফ্যাশন ট্রানজিশন এবং আনন্দময় অনলাইন ভিডিওগুলোর জন্য বৈশ্বিক উন্মাদনা তৈরি করেছে।
ক। ফেভেলা থেকে বৈশ্বিক বিট: ফাঙ্কের উত্থান।
ব্রাজিলিয়ান ফাঙ্ক, যা স্থানীয়ভাবে ফাঙ্ক ক্যারিওকা বা ফাঙ্ক অটোমোটিভো নামে পরিচিত, তা একাধারে মিউজিকের ধারা এবং একটি শক্তিশালী সামাজিক-সাংস্কৃতিক আন্দোলন। এর শৈল্পিক জন্মভূমি ব্রাজিলের বস্তি বা 'ফেভেলা', যেখানে এটি আমেরিকান মিয়ামি বেস এবং প্রাথমিক ইলেকট্রনিক মিউজিকের প্রভাবে বিকাশ লাভ করে। যদিও এটি আমেরিকান প্রভাব থেকে শুরু হয়েছিল, কিন্তু খুব দ্রুতই এটি ব্রাজিলের লোকাল রিদম এবং বাদ্যযন্ত্রের সাথে মিশে নিজস্ব এক স্বতন্ত্র রূপ ধারণ করেছে। এই ধারার রিদমিক শক্তি অত্যন্ত বেশি এবং সরাসরি, যা এটিকে লাতিন আমেরিকান সামাজিক নাচ এবং উৎসবের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফাঙ্কের মূল আকর্ষণ এর ভারী, প্রায়শই দ্রুতগতির বেসলাইন এবং সরল, পুনরাবৃত্তিমূলক বিট, যা শ্রোতাদের স্বতঃস্ফূর্তভাবে নাচতে বাধ্য করে। এটি ফেভেলাসের তরুণ প্রজন্মের জন্য নিজেদের আবেগ, সামাজিক বাস্তবতা এবং জীবনকে উৎসবের মেজাজে প্রকাশ করার এক অপরিহার্য মাধ্যম।
খ। ডিজিটাল অভিব্যক্তি: নাচের স্টেপ বা কোরিওগ্রাফি
ব্রাজিলিয়ান ফাঙ্কের সবচেয়ে বড় শক্তি হলো এর মুক্ত অভিব্যক্তি এবং ইন্টারনেটকেন্দ্রিক ব্যবহার। এই ধারাটি মূলত নাচের স্টেপ বা কোরিওগ্রাফি, ফ্যাশন ট্রানজিশন এবং দৈনন্দিন জীবনের আনন্দময় ভিডিওতে ব্যবহৃত হয়। এর শক্তিশালী রিদম এবং সরাসরি গানের কথা তরুণদের মধ্যে স্বতঃস্ফূর্ত আনন্দের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যা তাদেরকে কোনো বিধিনিষেধ ছাড়াই নিজেদের শরীরী ভাষা প্রকাশ করতে উৎসাহিত করে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, বিশেষ করে TikTok, ইউটিউব শর্টস-এ ফাঙ্ক গ্রুভগুলো অত্যন্ত দ্রুততার সঙ্গে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং সহজেই নাচের ট্রেন্ড তৈরি করে। এই ট্রেন্ডগুলো ভৌগোলিক সীমানা পেরিয়ে খুব দ্রুতই সারা বিশ্বের তরুণদের কানেক্ট করে। এই ধারার মাধ্যমে জেনারেশন জি এবং আলফা এমন এক শারীরিক ও মানসিক শক্তি প্রকাশ করে, যা তাদের ডিজিটাল লাইফস্টাইলে নতুন মাত্রা যোগ করে। এভাবে ব্রাজিলিয়ান ফাঙ্ক কেবল একটি মিউজিক জনরা হিসেবে নয়, বরং ডিজিটাল যুগে বিশ্বব্যাপী তারুণ্যের মুক্ত প্রকাশ এবং যোগাযোগের একটি শক্তিশালী কালচারাল টুল হিসেবে কাজ করছে।
৪
জেনারেশন জি ও আলফা: ডিজিটাল মিউজিকের অডিয়েন্স ও নির্মাতা।
ড্রিফট ফঙ্ক এবং ব্রাজিলিয়ান ফাঙ্কের মতো মিউজিক ধারাগুলোর বৈশ্বিক সাফল্যের মূল কারণ নিহিত রয়েছে জেনারেশন জি এবং জেনারেশন আলফা’র ডিজিটাল অভ্যাসের মধ্যে। এই দুই জেনারেশন মিউজিককে শুধুমাত্র শোনার মাধ্যম হিসেবে নয়, বরং নিজেদের অনলাইন পরিচয়ের একটি এক্সটেনশন হিসেবে ব্যবহার করে।
ক। ক্ষুদ্র অডিও স্ন্যাকেট এবং ভিডিও কন্টেন্ট।
এই জেনারেশন মিউজিককে দীর্ঘ ফর্মে নয়, বরং ছোট ও ব্যবহারযোগ্য 'অডিও স্ন্যাকেট' হিসেবে দেখে। তাদের মনোযোগের ব্যাপ্তি সংক্ষিপ্ত এবং তারা দ্রুত, আকর্ষণীয় কন্টেন্টে অভ্যস্ত। ড্রিফট ফঙ্ক এবং ফাঙ্কের দ্রুত 'ড্রপ' এবং আকর্ষণীয় অংশগুলো, যেমন- কাউবেল বা বেস লুপ তাদের ঠিক সেই চাহিদা পূরণ করে। এই অংশগুলো ১০-১৫ সেকেন্ডের TikTok বা Reels ভিডিওর জন্য পুরোপুরি উপযুক্ত, যেখানে সামান্য মিউজিক দিয়েই একটি সম্পূর্ণ ট্রেন্ড তৈরি করা যায়। এই দুটি ধারা এমনভাবে তৈরি হয়েছে যে তাদের সেরা অংশগুলো যেন খুব সহজেই কেটে ভিডিওতে ব্যবহার করা যায়। তারা এই মিউজিক ট্র্যাক ব্যবহার করে তাদের দৈনন্দিন জীবনের মুহূর্ত, ফ্যাশন ট্রানজিশন এবং হাস্যরস প্রকাশ করে। তারা কেবল এই মিউজিকের অডিয়েন্স নয়, বরং এই ক্ষুদ্র অডিও ইউনিটগুলি ব্যবহার করে তারা নতুন নতুন কন্টেন্ট তৈরি করে, যা মিউজিককে আরও বেশি ইন্টারেক্টিভ এবং ভাইরাল করে তোলে।
খ। কালচারাল সংমিশ্রণ এবং ভৌগোলিক সীমাহীনতা।
জেনারেশন জি এবং আলফা এমন দুটো জেনারেশন যারা কোনো ভৌগোলিক বাধা মানে না। তাদের কাছে কন্টেন্টই মূল উপজীব্য, সেই কন্টেন্ট বিশ্বের যে প্রান্ত থেকেই আসুক না কেন, তারা একই আগ্রহের সাথে তা গ্রহণ করে। উদাহরণস্বরূপ, তারা একটি রাশিয়ান আন্ডারগ্রাউন্ড ড্রিফট গ্রুভ বা একটি ব্রাজিলিয়ান ফাঙ্ক বেসলাইনকে একই আগ্রহের সাথে গ্রহণ করে। এই কালচারাল সংমিশ্রণের উদাহরণ হলো ড্রিফট ফঙ্ক এবং ফাঙ্ক মিউজিকের মাধ্যমে তৈরি হওয়া চ্যালেঞ্জগুলো একযোগে সারা বিশ্বের তরুণদের মধ্যে ছড়িয়ে পড়া। এই প্রক্রিয়াটি প্রমাণ করে যে, ডিজিটাল যুগে মিউজিকের মানদণ্ড এখন আর পশ্চিম ইউরোপ বা আমেরিকার স্টুডিওতে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় ইন্টারনেট ট্রেন্ড এবং নতুন জেনারেশনের হাতে। তারা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, ডিজিটাল লাইফস্টাইল এবং দ্রুত পরিবর্তনের চাহিদার সাথে তাল মিলিয়ে এই ধারাগুলোকে গ্রহণ করে, যা বিশ্বব্যাপী কালচারাল ইন্টারেকশনের এক শক্তিশালী উদাহরণ।
৫
মিউজিক ইন্ডাস্ট্রির পুরোনো ধারা বদল
ড্রিফট ফঙ্ক এবং ব্রাজিলিয়ান ফাঙ্কের উত্থান কেবল নতুন ধরনের মিউজিককে জনপ্রিয় করেনি, বরং তা মিউজিক ইন্ডাস্ট্রির পুরোনো ধারা এবং ক্ষমতা কাঠামোকে আমূল পরিবর্তন করেছে। এই ধারাগুলোর জনপ্রিয়তা আর ট্র্যাডিশনাল মিডিয়া যেমন রেডিও বা টেলিভিশনের প্লেলিস্ট অথবা বড় রেকর্ড লেবেলের ব্যয়বহুল প্রচারণার ওপর নির্ভর করে না। একটি সাধারণ নাচের স্টেপ বা টিকটক ট্রেন্ডের অংশ হয়েই কোনো ট্র্যাক দ্রুত আন্তর্জাতিক জনপ্রিয়তা লাভ করতে পারে, যা মিউজিক মার্কেটিংয়ের গতিপথ বদলে দিয়েছে। এই নতুন মডেলটি প্রকাশকদের পরিবর্তে অডিয়েন্স এবং কন্টেন্ট নির্মাতাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। ড্রিফট ফঙ্কের 'লো-ফাই' বা ‘র’ সাউন্ড কোয়ালিটি এবং ফাঙ্কের সাধারণ লুপ-ভিত্তিক প্রোডাকশন পদ্ধতি তরুণ এবং স্বাধীন প্রযোজকদের জন্য আশীর্বাদস্বরূপ। এটি কম বাজেটে দ্রুততার সাথে মিউজিক প্রোডাকশন এবং অনলাইনে রিলিজ করতে উৎসাহিত করেছে। এরফলে মিউজিক জগতে সার্বজনিন প্রোডাকশন মডেল তৈরি হয়েছে, যেখানে প্রতিভাবান যে কোনো শিল্পী বড় স্টুডিওর সাপোর্ট ছাড়াই বিশ্বব্যাপী অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে।
৬
ড্রিফট ফঙ্ক এবং ব্রাজিলিয়ান ফাঙ্ক, এই দুটি ধারা কেবল দুটি স্বতন্ত্র মিউজিক জনরা নয়; তারা একবিংশ শতাব্দীর ডিজিটাল লাইফস্টাইল এবং অভিব্যক্তি প্রকাশের নতুন এক ভাষা। তাদের বৈপ্লবিক উত্থান প্রমাণ করে যে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া এখন কেবল মিউজিক ডিস্ট্রিবিউশনের মাধ্যম নয়, বরং তারা মিউজিকের সৃজনশীলতা এবং কালচারাল এক্সচেঞ্জের প্ল্যাটফর্ম। এই দুটি ধারা সফলভাবে জেনারেশন জি এবং জেনারেশন আলফার প্রধান চাহিদা, যেমন তীব্র গতি, তাৎক্ষণিক ভিজ্যুয়াল উদ্দীপনা এবং নিজেকে প্রকাশের সুযোগ পূরণ করে চলেছে। ড্রিফট ফঙ্কের অ্যাড্রেনালিনপূর্ণ গ্রুভ এবং ব্রাজিলিয়ান ফাঙ্কের উৎসবমুখর রিদম তাদের জন্য ডিজিটাল পরিচয়ের একটি শক্তিশালী টুল হিসেবে কাজ করে। এই ধারাগুলো মিউজিককে ট্র্যাডিশনাল একমুখী শোনা থেকে ইন্টারেক্টিভ ও পার্টিসিপেটরি কালচারে ট্রান্সফর্ম করেছে। এখানে অডিয়েন্স গ্রুপ একই সাথে কঞ্জিউমার এবং ডিরেকটর; তারা মিউজিক ব্যবহার করে নতুন নতুন কন্টেন্ট তৈরি করে নতুন ট্রেন্ড চালু করে। ফঙ্কের এই নতুন সংস্করণগুলো আগামী দিনেও বিশ্বজুড়ে মিউজিক উৎপাদন, কালচারাল এক্সচেঞ্জ এবং অনলাইন ট্রেন্ডের ধারা প্রভাবিত করবে। মিউজিকের ভবিষ্যত এখন আর রেডিও বা রেকর্ড লেবেলের হাতে নেই, বরং তা তরুণ প্রজন্মের স্ক্রল করা ফিডে এবং ভাইরালিটির রিদমে নিহিত।
-----------------------------
©সুমন সুবহান
মিরপুর ডিওএইচএস, ঢাকা
১ ডিসেম্বর ২০২৫