
জীবনে চলার পথে—কখনো প্রয়োজনে, কখনো অপ্রয়োজনে, আবার কখনো কেবলই নিখাদ আনন্দের খোঁজে আমরা কত শত জায়গায় ঘুরে বেড়াই। কত বিচিত্র মানুষের সাথে পরিচয় হয়, কত মুখ ভিড় করে স্মৃতির মণিকোঠায়। তাদের মধ্যে কেউ কেউ হৃদয়ের গভীরে এমন এক আঁচড় কেটে যান, যা সহজে মোছার নয়। অনেকেই হারিয়ে যান সময়ের স্রোতে, কেউবা রয়ে যান কেবলই মধুর স্মৃতি হয়ে। আবার কিছু মানুষ জীবনের সাথে এমনভাবে জড়িয়ে যান, যারা পৃথিবীর দুই প্রান্তে থেকেও নিয়মিত যোগাযোগের এক অদৃশ্য সুতোয় আমাদের বেঁধে রাখেন।
আমার জীবনে তেমনি একজন চমৎকার ও অনন্য মানুষ হলেন হুসেইন শাহিন (Hüseyin Şahin)।
তুরস্কের প্রাচীন ও ঐতিহাসিক অঞ্চল পামুক্ক্যালের এক জনপ্রিয় স্পট 'কারাহাইত রেড থার্মাল স্প্রিংস'। সেখানেই এক প্রাচীন কাঠবাদাম গাছের শীতল ছায়ায় এই তুর্কি ভদ্রলোক এবং তার সুন্দর পরিবারটির সাথে আমার প্রথম পরিচয়। প্রথম দেখাতেই তাদের অকৃত্রিম তুর্কি আপ্যায়ন, চায়ের কাপের উষ্ণতা আর আন্তরিকতা যেন এক টুকরো মেঘমুক্ত আকাশের মতো দুদণ্ড প্রশান্তি এনে দিয়েছিল।
শাহিন সাহেব নিজে একটি প্রতিষ্ঠানে কর্মরত এবং সপরিবারে থাকেন 'বালিকেসির' (Balıkesir) শহরে। তার বড় মেয়ে এলানুর (Elanur) এখন ইজমিরে থাকেন; শুনলাম তিনি সেখানে ফুড বিজনেসের সাথে জড়িত। আর ছোট মেয়ে নিলসু (Nilsu) এখনো হাইস্কুলের গণ্ডি পার হচ্ছে। দূরত্বের সীমানা পেরিয়ে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে তাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়—এমনকি দু’দিন আগেও আমাদের কথা হয়েছে।
হুসেইন শাহিনের যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি বিস্মিত, আনন্দিত এবং আবেগে আপ্লুত করে, তা হলো আমার লেখার প্রতি তার গভীর অনুরাগের জায়গাটি। ভাষা ভিন্ন হলেও মনের টানে তিনি ফেসবুকে আমার লেখা প্রতিটি কনটেন্ট অনুবাদ করে পড়েন এবং আমাকে দারুণভাবে উৎসাহিত করেন। একজন দূর দেশের মানুষের কাছ থেকে নিজের লেখার এই মূল্যায়ন আর ভালোবাসা সত্যিই এক পরম প্রাপ্তি।
পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের এক মানুষের জন্য এমন নিঃস্বার্থ ভালোবাসা আর অনুপ্রেরণা জোগানোর মানুষ ক'জনই বা পান? হুসেইন শাহিন এবং তার পুরো পরিবারের প্রতি বুকভরা ভালোবাসা ও শুভকামনা।
-----------------------------
সুমন সুবহান
মিরপুর ডিওএইচএস, ঢাকা
৫ জুন ২০২৬
Hafızadaki Resim Tuvalinde Hüseyin Şahin: Uzak Gökyüzünden Bir Tutam Güneş Işığı
Hayat yolculuğunda; bazen bir ihtiyaçtan, bazen tesadüfen, bazen de sadece saf bir mutluluk arayışıyla yüzlerce yer gezip görüyoruz. Ne kadar çok farklı insanla tanışıyor, hafızamızın bir köşesinde ne kadar çok yüz biriktiriyoruz. Onların arasından bazıları kalbimizin derinliklerinde öyle bir iz bırakıyor ki, bunu silmek hiç kolay olmuyor. Kimileri zamanın akışında kaybolup gidiyor, kimileri sadece tatlı bir anı olarak kalıyor. Bazı insanlar ise hayatımıza öyle bir dokunuyor ki, dünyanın iki ayrı ucunda olsak bile bizi düzenli bir iletişimin görünmez ipiyle birbirimize bağlıyorlar.
Benim hayatımda da böyle harika ve eşsiz insanlardan biri Hüseyin Şahin’dir.
Türkiye'nin antik ve tarihi bölgesi Pamukkale'nin popüler bir noktası olan 'Karahayıt Kırmızı Termal Kaplıcaları'... İşte tam orada, yaşlı bir badem ağacının serin gölgesinde bu Türk beyefendisi ve güzel ailesiyle ilk kez tanıştım. İlk görüşte sergiledikleri o samimi Türk misafirperverliği, bir bardak çayın sıcaklığı ve içtenlikleri; adeta bulutsuz bir gökyüzü gibi ruhuma bir anlık huzur getirmişti.
Şahin Bey kendisi bir şirkette çalışıyor ve ailesiyle birlikte Balıkesir şehrinde yaşıyor. Büyük kızı Elanur şu an İzmir’de kalıyor, duyduğuma göre orada gıda sektörüyle ilgileniyormuş. Küçük kızı Nilsu ise henüz lise eğitimine devam ediyor. Mesafelere rağmen WhatsApp ve Facebook üzerinden düzenli olarak iletişim kuruyoruz, hatta daha iki gün önce konuşmuştuk.
Hüseyin Şahin ile ilgili beni en çok şaşırtan, mutlu eden ve derinden duygulandıran şey ise, benim yazılarıma duyduğu o büyük ilgi ve sevgidir. Dillerimiz farklı olsa da kalbinin sesini dinleyerek Facebook'ta paylaştığım her içeriği tercüme edip okuyor ve beni inanılmaz derecede motive ediyor. Uzak bir ülkedeki bir insandan kendi yazılarım için böyle bir değer ve sevgi görmek gerçekten çok büyük bir lütuf.
Dünyanın bir ucunda oturup, diğer ucundaki bir insan için böyle karşılıksız bir sevgi besleyen ve ona ilham veren kaç kişi bulunabilir ki bu hayatta? Hüseyin Şahin’e ve tüm güzel ailesine kalpten sevgiler ve en içten dileklerimle...
---------------------------------------------
Suman Subhan
Mirpur Defence Officers' Housing Society
Dakka, Bangladeş
5 Haziran 2026