ওগো দুষ্টু ফড়িঙ ছানা
তোমার উড়তে যাওয়া মানা,
ঠোঁট বেঁকিয়ে বললে তুমি
শুনবো না না না না।
বাদলা দিনের বেলায়-
ছানা মাতে আপন খেলায়।
হাওয়ার তোরে ভাসে-
ডিগবাজীতে হাসে।
কখন হাওয়ায় দিয়ে ভর
সে হঠাৎ দেশান্তর,
মাঠ পেরোলেই জলাভূমি
নয়ন সুখকর।
সে কৌতূহলে জলায় যায়
দস্যি ফিঙ্গে গিলে খায়।
