মোদের গাঁয়ের কপিল চাচা
সবাই তাকে চেনে
একাত্তরের যোদ্ধা সে
দেশ দিয়েছে এনে
তার কারণেই আমি এখন
মুক্ত হাওয়ায় চলি
বুকটা ভরে শ্বাস নিয়ে তাই
বাংলায় কথা বলি
এদেশ আমার সাত রাজার ধন
রক্ত ভেজা ঘামে
কপিল চাচা এনে দিয়েছে
স্বাধীনতার নামে।

মোদের গাঁয়ের কপিল চাচা
সবাই তাকে চেনে
একাত্তরের যোদ্ধা সে
দেশ দিয়েছে এনে
তার কারণেই আমি এখন
মুক্ত হাওয়ায় চলি
বুকটা ভরে শ্বাস নিয়ে তাই
বাংলায় কথা বলি
এদেশ আমার সাত রাজার ধন
রক্ত ভেজা ঘামে
কপিল চাচা এনে দিয়েছে
স্বাধীনতার নামে।