"অস্তিত্বে মিশে থাকো তুমি" কবিতাটি নতুনের ভিড়ে পুরনো মুখ হারিয়ে যাওয়ার মেলায় প্রিয়তমার চিরন্তন উপস্থিতি ও গোপন অনুভূতির আখ্যান। রাতজাগা বালিশে জমা থাকা চাপা কান্না, জানালার লোহার গরাদ কিংবা এন্ড্রয়েড ফোনের নীরবতা জানে ভালোবাসার অধরা অপেক্ষার কথা। কপোলের তিল আর চিবুকের টোল সাক্ষী দিয়ে যায় যে—কবির এ আকুলতা কোনো ছেনালি বা অভিনয় নয়, বরং অস্তিত্বের সাথে মিশে থাকা এক খাঁটি ভালোবাসা। প্রিয়জনের স্পর্শ না পাওয়ার আক্ষেপ আর বুকে জমা অভিমানের প্রাচীরকে বিশিষ্ট আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান টুনু তাঁর সুগভীর ও আবেগঘন কণ্ঠে অনন্য রূপ দিয়েছেন। অস্তিত্ব জুড়ে জড়িয়ে থাকা সেই নিবিড় ভালোবাসার গভীরতা অনুধাবন করতে একান্তে শুনুন সম্পূর্ণ আবৃত্তিটি।