"এলোমেলো হয়ে যাবো" কবিতাটি অস্বীকৃতি ও প্রত্যাখ্যানের আশঙ্কায় প্রেমিকের হৃদয়ের প্রলয়ঙ্করী হাহাকার ও ব্যাকুল মিনতির কাব্যিক আখ্যান। ফুজিয়ামা বা পালমিরা দেখা প্রিয়ার অচেনা চোখে এক প্রেমিক হৃদয়ের পুড়ে সোনার মতো খাঁটি হওয়ার দহন ধরা পড়েছে এই কবিতায়। মেঘের মতো প্রিয়াকে ফিরিয়ে না দেওয়ার আকুল আকুতি—নতুবা ধ্বংস হয়ে যাবে প্রেমিকের পৃথিবী, বুকপাজরের নোনাজল রূপ নেবে তপ্ত লাভাস্রোতে। আঙুলে, কাঁধে আর স্পর্শে জড়িয়ে থাকা প্রেয়সীকে হারানোর ভয়ে তাই কবি তৈমুরের ঝড়ের মতো তছনছ হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেন। ভালোবাসার এই প্রলয় রূপ ও তীব্র আবেগের ব্যাকুলতাকে বিশিষ্ট আবৃত্তিশিল্পী শহিদুল ইসলাম পাপ্পু তাঁর সুগভীর ও দরাজ কণ্ঠে চমৎকার এক মায়ায় ফুটিয়ে তুলেছেন। ভালোবাসার আচ্ছন্নতা আর এলোমেলো হয়ে যাওয়ার এই তীব্র কাব্যরূপ শুনতে উপভোগ করুন সম্পূর্ণ আবৃত্তিটি।