"সে আমার প্রেমিকা ছিল" কবিতাটি দুশো ঊনসত্তর দিনের সম্পর্কের পরিণতিতে এক আকস্মিক বিচ্ছেদ ও নীরব বেদনার কাব্যিক আখ্যান। কফিশপের দরজা ঠেলে প্রিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে একটি ভালোবাসার গল্পে নিমিষেই পড়ে যায় অনাকাঙ্ক্ষিত যতিচিহ্ন। সংযম আর নিস্পৃহতার আবরণে খাঁটি ভালোবাসা দেওয়া সত্ত্বেও শেষ রক্ষা হয়নি—সম্পর্ক ছেঁটে ফেলার নির্মম সিদ্ধান্তই মেনে নিতে হয়। বিকেলের অভিমান আর খুচরো পয়সার মতো জমা হওয়া স্মৃতিগুলো এখন কেবলই অতীত, যা থেকে যায় ভবিষ্যতের অবশর স্মৃতির খোরাক হয়ে। ভালোবেসেও দূরত্বের এই কঠিন বাস্তবতা ও আত্মসংবরণের গল্পকে আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান টুনু তাঁর সুগভীর ও দরদী কণ্ঠে অনবদ্য রূপ দিয়েছেন। অসমাপ্ত প্রেম আর বিচ্ছেদের এই নিঃশব্দ সুর অনুভব করতে একান্তে শুনুন সম্পূর্ণ আবৃত্তিটি।