"কেমন আছো" কবিতাটি গোপন অনুভূতি ও গল্পগুলোকে কবিতায় উন্মুক্ত করে দেওয়ার অভিযোগ এবং দুই মনের মনস্তাত্ত্বিক রূপকথা। ফেসবুক, ইউটিউব আর কাব্যগ্রন্থে নিজের অনুভূতি প্রকাশের বিষয়টিকে প্রিয়া বিশ্বাসঘাতকতা বলে দাবি করলেও কবি তাকে দেখেন ভালোবাসাকে অমর করার প্রয়াস হিসেবে। শোভনা কিংবা ওকাম্পোর উদাহরণ টেনে কবি বোঝাতে চান, কবির ভালোবাসায় প্রেমিকা কখনো মরে না; বরং অমরত্ব পায়। প্রিয়ার ক্ষোভ আর এলোমেলো প্রশ্নের মাঝেও কবি সহজভাবে জানতে চান কেবল তার কুশল। কিন্তু পৃথিবীর সমস্ত দর্শন ও উপমার পরও প্রিয়ার একটিমাত্র জবাবেই থমকে যায় সব যুক্তি—‘ভালো নেই’। প্রেমিক হৃদয়ের ব্যাকুলতা ও বিচ্ছেদের এই নিঃশব্দ সত্যকে আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান টুনু ও অনন্যা মাহমুদ তাঁদের সুগভীর কণ্ঠে অনন্য রূপ দিয়েছেন। অনুভূতির উন্মোচন আর বুকের ভেতর জমাট বাঁধা কান্না অনুভব করতে শুনুন সম্পূর্ণ আবৃত্তিটি।