ইতিহাস ও ঐতিহ্য১৭ আগস্ট, ২০২৬ভিউস: ২
বাংলায় পর্তুগীজ জাতি
পর্তুগীজ জাতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই আনারসের কথা এসে যায়, কারণ আজ থেকে চারশ বছর আগে বাংলায় ওই ফলটা তারাই এনেছিল। আমরা আনারস বললেও পর্তুগিজ ভাষায় ‘আনানাস’ বলে। আনারস ছাড়াও আলু, টমাটো, মরিচ, ঢেঁরস, কাজু বাদাম, কামরাঙা এমনকী পেয়ারাও পর্তুগীজরাই বাংলায় এনে চাষাবাদ করেছিল। এর বাইরেও চাবি, বালতি, পেরেকে, তামাক, গির্জা, বিশপ, বোতল, স্পঞ্জ, আতা (ফল), বারান্দা, মাস্তুল, ইস্ত্রী, আলপিন, তুফান, বজরা, কামান, পিস্তল, লোকলস্কর, আয়া এসবই পর্তুগীজ ভাষাজাত শব্দ। পূর্ণেন্দু পত্রী লিখেছেন,‘ যে ‘সাবান’ রোজ গায়ে মাখি, যে ‘জানালায়’ আকাশকে কাজে পাই, যে ‘আলমারি’তে থাকে থাকে সাজাই অনেক দামে কেনা আদরের বইগুলো,‘বেহালা’র কান্নায় নিজের কান্না শুনে কাঁদি যখন,‘বোতাম’ লাগাই জামায়, পা ছড়িয়ে জিরিয়ে নিই ‘কেদারায়’ বসে, তখন ক্ষণে ক্ষণে আমরা পর্তুগিজদের সম্পদকেই নিজেদের ব্যবহারে খাটাচ্ছি। বাঙালি তামাক খাওয়া শিখেছে ওদেরই কাছ থেকে। তাই নিয়ে পুঁথি পর্যন্ত রচনা হয়েছে। নাম ‘তামাকু মাহাত্ম’।
আরও পড়ুন→