
ভিউস: ৩
রেন্ট-এ-গার্লফ্রেন্ড সংস্কৃতি: সামাজিক বিচ্ছিন্নতার অভিশাপ
কার্ল মার্কস তার Economic and Philosophic Manuscripts of 1844 পাণ্ডুলিপিতে পুঁজিবাদের অধীনে শ্রমিকের বিচ্ছিন্নতাকে চারটি প্রধান ভাগে ভাগ করেছেন। এগুলো হলো পণ্য থেকে বিচ্ছিন্নতা, উৎপাদন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নতা, মানুষ হিসেবে নিজের প্রকৃতি থেকে বিচ্ছিন্নতা এবং অন্যান্য মানুষ থেকে বিচ্ছিন্নতা। দীর্ঘ কর্মঘণ্টা, কাজের একঘেয়েমি এবং প্রতিযোগিতামূলক পরিবেশের কারণে মানুষ ব্যক্তিগত সম্পর্ক, সৃজনশীলতা এবং আবেগের জন্য সময় ও শক্তি খুঁজে পায় না। এরফলে তারা তাদের শ্রমের ফলাফল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কাজ শেষ করার পর মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ার কারণে মানুষের সামাজিক মিথস্ক্রিয়ার আগ্রহ কমে যায়। কেননা পুঁজিবাদে সময় হলো অর্থ, প্রতিটি মুহূর্তকে তাই উৎপাদনশীল এবং লাভজনক করার চাপ থাকে।


