
ভিউস: ২
বাঙালির মাছ ও ভাতের সংস্কৃতি
‘ভাত-মাছ খেয়ে বাঁচে বাঙ্গালি সকল ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল।’ কবিতার লাইন দুটো ঊনবিংশ শতাব্দীর একজন বিখ্যাত সাহিত্যিক ও কবি ঈশ্বর গুপ্তের। ১৭৮০-র দশকে গোলাম হোসেন সালিম তার ‘রিয়াজ-উস-সালাতিন’ গ্রন্থে লিখেছেন, ‘এ দেশের উচু-নিচু সবাই মাছ, ভাত, সর্ষের তেল, দই, ফল আর মিঠাই খেতে পছন্দ করে। প্রচুর লাল মরিচ এবং লবণ তাদের পছন্দ। তারা আদৌ গম এবং যবের রুটি খায় না। ঘিয়ের রান্না খাসি এবং মোরগের মাংস তাদের মোটেই সহ্য হয়না’। ‘মাছে ভাতে বাঙালি’-এই প্রবচনটি তাই আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। একসময় কোনো দম্পতিকে আশীর্বাদ করার সময় বলা হতো, ‘দীর্ঘজীবী হও বৎস দুধে, মাছে, ভাতে’ ।

