
ভিউস: ২
বেদে: বাংলাদেশের এক উপেক্ষিত যাযাবর জনগোষ্ঠী
বাবু সালাম বারে বার আমার নামটি গয়া বাইদ্যা বাবু বাড়ি পদ্মার পাড় বাবু সালাম বারে বার।। মোরা এক ঘাটেতে রান্ধিবাড়ি মোরা আর এক ঘাটে খাই মোদের সুখের সীমা নাই।। কবি জসীম উদ্দিনের এই বিখ্যাত পল্লীগীতিতে বেদে জনগোষ্ঠীর জীবনযাত্রার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। গানের বেদে বা বাইদ্যারা আসলে বাংলাদেশের একটি পেশাভিত্তিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। প্রান্তিক যাযাবর গোষ্ঠীর ভূমিহীন এই মানুষেরা দলবদ্ধভাবে নৌকাতে বাস করে। এজন্য তাদের জলের জিপসিও বলা হয়। সাপের খেলা দেখানোর জন্যই এরা বেশি জনপ্রিয়। বেদেদের বাদিয়া, বাইদ্যা বা বইদ্যানী নামে ডাকার কারণ প্রাচীনকাল থেকেই এরা কবিরাজি, ঝাঁড়ফুঁকসহ বিভিন্ন হাতুড়ে চিকিৎসার সাথে জড়িত।



