
ভিউস: ১
মিউজিকের নতুন ভাষা: ড্রিফট ফঙ্ক এবং ব্রাজিলিয়ান ফাঙ্ক বদলে দিচ্ছে অনলাইন সংস্কৃতির ধারা
গত কয়েক বছরে মিউজিক বিশ্বে দুটি গতিময় ধারা এক যুগান্তকারী পরিবর্তন এনেছে, যা শুধুমাত্র চার্টের শীর্ষে স্থান পায়নি বরং সরাসরি ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের লাইফস্টাইল ও কালচার বদলে দিয়েছে। এই দুটি শক্তিশালী এবং দ্রুত রিদমের ধারা হলো ড্রিফট ফঙ্ক (Drift Phonk) এবং ব্রাজিলিয়ান ফাঙ্ক (Brazilian Funk)। মিউজিকের লিরিক ও সাউন্ডট্র্যাকের প্রচলিত ধারা এবং অ্যালবাম রিলিজের পদ্ধতিকে চ্যালেঞ্জ জানিয়ে, এই হাই-অকটেন সাউন্ডগুলো দ্রুত জনপ্রিয় হয়েছে। তরুণ প্রজন্মের অনলাইন এক্টিভিটিজের জন্য এটি নতুন এক 'সাউন্ডট্র্যাক' তৈরি করেছে। এখানে তরুণ/নতুন প্রজন্ম বা জেনারেশন বলতে জেনারেশন ‘জি’ এবং ‘আলফা’র কথা বলছি। এই দুই জেনারেশনের মধ্যে জেনারেশন আলফা’র এখনো শৈশব চলছে কিন্তু জেনারেশন ‘জি’র মতো তাদের কাছেও মিউজিক কেবল শোনার বিষয় নয়, এটি তাদের কাছেও অভিব্যক্তি প্রকাশের মাধ্যম।



