
ভিউস: ২
একসময়ের জনপ্রিয় পাবলিক ট্রান্সপোর্ট ‘মুড়ির টিন’ এবং অন্যান্য
কোক স্টুডিও বাংলা সিজন-২ এর ‘মুড়ির টিন’ গানটা যতবার শুনি ততবারই নস্টালজিয়ায় আক্রান্ত হই। চট্টগ্রাম, সিলেট এবং খুলনার ভাষায় গানটাতে ‘মুড়ির টিন’ নামের পাবলিক বাসের পরিবেশ এমনভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে তা সহজেই শ্রোতাকে নস্টালজিক করে তোলে। ২০১৬ সালে বিশ্বখ্যাত অ্যাপ-ভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক ‘উবার’-এর কার্যক্রম শুরুর আগে ঢাকার পাবলিক বাহন বা লোকাল বাস বলতে বিআরটিসি এবং কিছু প্রাইভেট কোম্পানি’র বিভিন্ন রকম বাস সার্ভিস এবং সিএনজি, লেগুনা, ট্যাক্সি-ক্যাব, বিকল্প, মিশুক, ট্যাক্সি, টাউন সার্ভিস, রেন্ট-এ কার ইত্যাদিকেই বোঝাতো। তবে এসবেরও আগে অর্থাৎ ৭০ এর দশক পর্যন্ত ঢাকায় খুবই জনপ্রিয় বাহন ছিল ‘মুড়ির টিন’ নামের বাসগুলো। তবে ৪০এর দশক থেকেই ঢাকায় মোমিন কোম্পানির বাসগুলো খুবই জনপ্রিয় ছিল। বাসগুলো যথেষ্ট মজবুত হওয়া সত্তেও ‘মুড়ির টিন’ নামকরণের সঠিক ইতিহাস জানা যায় না, তবে ধারণা করা হয় যে বাসের আকৃতির কারণে এমন নামকরণ হয়েছিল।এই বাসগুলো মূলত কাঠের বডির হতো এবং কাঠের বডির ওপর পাতলা টিন দিয়ে মোড়ানো থাকতো।



