
ভিউস: ১
মাইকেল কুমির ঠাকুর এবং লিপা ভাবী
২০০৮ সালের কথা। চাকুরি সূত্রে আমি তখন যশোর সেনানিবাসে। নভেম্বরের শেষের দিকে গাইড ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনায় সুন্দরবন ভ্রমণের একটা অফার দেখে তাতে নাম দিলাম। সম্ভবত ৪দিন ০৩ রাতের প্যাকেজ ট্যুর ছিল সেটা। তাদের নিজস্ব ট্যুরিস্ট লঞ্চে থাকা-খাওয়ার ব্যবস্থা। সুন্দর পরিচ্ছন্ন কেবিন, ঝকঝকে বাথরুম। স্ত্রী এবং সন্তানসহ নির্ধারিত দিনে যশোর থেকে ট্রেনে করে খুলনা রেলস্টেশনে পৌঁছতেই তাদের প্রতিনিধি যোগাযোগ করে লঞ্চে নিয়ে গেলেন। কেবিনে ব্যাগেজ রেখে সকালের বুফে নাস্তায় সহযাত্রীদের সাথে দেখা হলো, কফিপানের ফাঁকে সবার সাথে পরিচিত হলাম। মুশতাক ভাই এবং লিপা ভাবীর সাথে পরিচয় ওভাবেই।



