
ভিউস: ১
হাসনাত আবদুল্লাহর জার্সি: শুধুমাত্রই একটি পোশাক নাকি রাজনৈতিক স্টান্টবাজি!
প্রখ্যাত সাংবাদিক কামরান রেজা চৌধুরী বিবিসিকে বলেছেন, ‘প্রথম সংসদে আব্দুল হামিদ রিকশা নিয়ে সংসদে গিয়েছিলেন, কারণ তার গাড়ি ছিল না। তখন তাকে আটকানো হয়। তখন শেখ মুজিবুর রহমান চিফ হুইপকে ডেকে বলেছিলেন যে তাকে একটা গাড়ি দেওয়া যায় কি না। তখন তাকে একটা পুরোনো গাড়ি দেওয়া হয়।’ তবে এবারের ঘটনাটা একটু ভিন্ন, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ জার্সি পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়েছিলেন। প্রথাগত ফরমাল পোশাকের বিপরীতে তার এই ‘স্পোর্টস জার্সি’ পরিধান দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সংসদীয় গাম্ভীর্য ও রাজপথের বিপ্লবী চেতনার মধ্যে এক নতুন বিতর্ক উসকে দিয়েছে। সমর্থকদের কাছে এটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধার স্মারক হলেও সমালোচকদের দৃষ্টিতে এটি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠানের মর্যাদার সাথে অসামঞ্জস্যপূর্ণ এক রাজনৈতিক স্টান্টবাজি। এই একটি পোশাকের মধ্য দিয়ে মূলত আভিজাত্যের পুরনো প্রথা এবং নতুন প্রজন্মের প্রতিনিধিত্বের আকাঙ্ক্ষা আজ মুখোমুখি দাঁড়িয়েছে।



