
ভিউস: ১
‘Everything But Arms’ নীতি: দেশের প্রতিরক্ষা শিল্প বিকাশের পথে প্রধান অন্তরায়
বানিজ্য উপদেষ্টা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী পরিদর্শনে গিয়ে উপদেশ দিয়েছেন, ফার্নিচার, গাড়ী-টারি বানানো বাদ দিয়ে ওখানে যেন ট্যাংক বানানো হয়। আমি বাণিজ্য উপদেষ্টার মন্তব্যের সাথে একমত পোষণ করে দুটি প্রশ্ন করতে চাই, প্রথমত: বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ পণ্যের তালিকায় এখনও অস্ত্র ও গোলাবারুদ রয়েছে কেন? কেননা বাংলাদেশের রপ্তানি নীতিমালা প্রতিরক্ষা শিল্পের বিকাশে একটি প্রধান এবং সরাসরি বাধা হিসেবে কাজ করে। সরকারি নীতিমালা অনুযায়ী বর্তমানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট উপকরণ রপ্তানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত।



