
ভিউস: ১
মার্কিন সামরিক ঘাঁটি: বাংলাদেশের নিরাপত্তা! নাকি সার্বভৌমত্বের ঝুঁকি?
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি এবং স্নায়ুযুদ্ধের অবসানের পর মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক, অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক দিক থেকে বিশ্বের একমাত্র অপ্রতিরোধ্য পরাশক্তিতে পরিণত হয়। এই সময়কালকে ‘ইউনিপোলার মোমেন্ট’ বলা হয়, যেখানে আন্তর্জাতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রাধান্য পেত। তবে একবিংশ শতাব্দীতে এসে এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা আর আগের মতো শক্তিশালী অবস্থানে নেই। বর্তমান বিশ্বব্যবস্থাকে এখন অনেকেই ‘মাল্টি পোলার’ বা বহু-মেরুকেন্দ্রিক হিসেবে বর্ণনা করছেন। অর্থনৈতিক ও সামরিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের কারণে বিশ্ব এখন ধীরেধীরে বহুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিকে যাচ্ছে, যেখানে একাধিক ক্ষমতাধর রাষ্ট্র বা জোট বৈশ্বিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



