
ভিউস: ৪
প্রসঙ্গ: এবারের কোটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ
‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানে থেমোনা, এ বালুর চরে আশার তরণী তোমার যেন বেঁধোনা।’ ১৫ জুলাই ২০২৪ তারিখে অনেক আশা নিয়ে সলিল চৌধুরী’র গানের লাইন ফেসবুকের টাইমলাইনে লিখেছিলাম। তারপর ছাত্রলীগের তাণ্ডব, পুলিশি নির্যাতন আর ছাত্রীদের ওপরে হামলার ছবি পোষ্ট করে ১৭ জুলাই ২০২৪ তারিখে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে আমার অবস্থান পরিষ্কার করলাম। সব পোষ্ট টাইমলাইনে রেখে দিয়েছি আরেক ফাগুনে দেখবো বলে অথচ তখনও জানতাম না সকল আশা পূর্ণকরে ০৮ আগস্ট ২০২৪ তারিখে একদিন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।