
ভিউস: ১
অপারেশন নবদিগন্ত-১৯৭৯: এক বিস্মৃত অধ্যায়
২১ জুলাই ২০২৫ তারিখে দুপুর ১টার কিছু পরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের একটি দোতলা ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এটি দেশের সাম্প্রতিক ইতিহাসে ভয়াবহ বিমান দুর্ঘটনা। কেউ পাইলটের অদক্ষতা, আবার কেউ হাইড্রোলিক ফেইলিউর বা ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে মনেকরেন। তবে ব্ল্যাক বক্সের সন্ধান পেলে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার এনালাইসিস করে প্রকৃত রহস্য উম্মচিত হবে বলে মনেকরি। তবে পাইলট যে জনবহুল এলাকা এড়িয়ে অপেক্ষাকৃত কম জনবসতিপূর্ণ এলাকার দিকে বিমানটি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, এবিষয়ে সন্দেহ নেই। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই শিশু-শিক্ষার্থী (অন্তত ২৫ জন), দুজন শিক্ষক এবং বিমানের পাইলট। দেড় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের অনেকেই গুরুতরভাবে দগ্ধ হয়েছেন। বর্তমানে ঢাকার পাঁচটি হাসপাতালে বিমান দুর্ঘটনায় দগ্ধ ৬৮জন চিকিৎসা নিচ্ছেন। মাইলস্টোনের দুজন শিক্ষিকা মাহেরিন চৌধুরী এবং মাসুকা বেগম নিপু শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে নিজেরা গুরুতরভাবে দগ্ধ হন এবং পরে মারা যান।



