
ভিউস: ১
হরমুজ থেকে বাব-আল-মান্দেব: অবরোধের বিপরীতে অবরোধ—একটি ভূ-রাজনৈতিক বিশ্লেষণ
বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতিতে মধ্যপ্রাচ্যের দুটি কৌশলগত জলপথ—হরমুজ ও বাব-আল-মান্দেব—এখন বারুদঠাসা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের ৪০ দিন পর দুই সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি শেষে ওয়াশিংটন কোনো চুক্তি ছাড়াই হরমুজ প্রণালীতে একক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি এবং ১৫টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করার এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের একক আধিপত্য প্রতিষ্ঠার এই দুঃসাহসের পাল্টা জবাব হিসেবে ইরান তার ছায়া শক্তি ও আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে বাব-আল-মান্দেব প্রণালী অচল করে দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের বন্দর হুমকির মুখে পড়লে পারস্য উপসাগর বা ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।



