
ভিউস: ১
পশ্চিমা নীতিতে এক নতুন ভোর: দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে ফিলিস্তিনের উত্থান এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক ভারসাম্যের পরিবর্তন
২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এরফলে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫০টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল এবং এই সংখ্যাটা পরিবর্তন হচ্ছে। ২২ তারিখের অধিবেশনে ফ্রান্স স্বীকৃতি দিয়েছে এবং আমার ধারণা আরও কয়েকটি দেশ জাতিসংঘের অধিবেশন চলাকালেই স্বীকৃতি দিবে। সেক্ষেত্রে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রই বাকি থাকলো, আর তাই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পথে চূড়ান্ত পর্যায়ে বাধা হয়ে থাকলো যুক্তরাষ্ট্র। কারণ সংস্থাটির নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে।


