
ভিউস: ১
গ্রিনল্যান্ড সংকট: বিপন্ন বিশ্বব্যবস্থা ও ন্যাটোর অস্তিত্বের লড়াই
২০২৬ সালের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের জেদ বিশ্ব রাজনীতিকে এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থাকে ধ্বংসের কিনারে নিয়ে এসেছে। ৯ জানুয়ারি ২০২৬ তারিখে ট্রাম্পের বলপ্রয়োগের প্রচ্ছন্ন হুমকির পর পরিস্থিতি এতটাই ঘোলাটে হয় যে, ডেনমার্কের গোয়েন্দা সংস্থাগুলো ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে জাতীয় নিরাপত্তার জন্য ‘হুমকি’ হিসেবে তালিকাভুক্ত করেছে। ২১ জানুয়ারি ২০২৬ তারিখে দাভোস সম্মেলনে ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগের অবস্থান থেকে কিছুটা সরে এলেও যে বিতর্কিত ‘চুক্তির কাঠামো’ ঘোষণা করেন, তাতে মার্কিন ‘গোল্ডেন ডোম’ মিসাইল ডিফেন্স সিস্টেম স্থাপন ও খনিজ সম্পদ উত্তোলনের অধিকারের কথা বলা হয়েছে। যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে কিন্তু ট্রাম্পের আরোপিত ১০% থেকে ২৫% পর্যন্ত অতিরিক্ত শুল্কের খড়গ এখনো ইউরোপীয় দেশগুলোর ওপর ঝুলছে।



