
ভিউস: ১
পিসমেকার নাকি ডিল-মেকার? ট্রাম্প-পাকিস্তান হৃদ্যতার নেপথ্য রসায়ন
২০২৬ সালের বৈশ্বিক রাজনৈতিক মানচিত্রে তাকালে একটি বিষয় স্পষ্ট—ইসলামাবাদ আর অতীতের সেই ‘সাহায্যপ্রার্থী’ রাষ্ট্র নেই। মাত্র কয়েক বছর আগে যে দেশটিকে ওয়াশিংটন ‘বিশ্বস্ত নয়’ বলে তকমা দিয়েছিল এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো যাদের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিল, সেই পাকিস্তান আজ হোয়াইট হাউসের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। এই পরিবর্তনের নেপথ্যে কাজ করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুপরিচিত ‘ট্রানজ্যাকশনাল ডিপ্লোম্যাসি’ বা লেনদেন-নির্ভর নীতি। ট্রাম্পের কাছে কূটনীতি মানেই একটি ‘ডিল’ বা ব্যবসা, যেখানে পাকিস্তান অত্যন্ত চতুরতার সাথে নিজেকে একটি অপরিহার্য পণ্য হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।



