
ভিউস: ১
ইরানের মোজাইক ডিফেন্স ডকট্রিন: অ্যাসিমেট্রিক যুদ্ধের নতুন সমীকরণ
ইরানের ‘মোজাইক ডিফেন্স ডকট্রিন’ হলো একটি বিকেন্দ্রীকৃত সামরিক কৌশল, যেখানে মোজাইকের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোর মতো প্রতিটি প্রদেশকে একেকটি স্বাধীন প্রতিরক্ষা ইউনিটে রূপান্তর করা হয়েছে। এই ডকট্রিনের মূল উদ্দেশ্য হলো—যুদ্ধকালীন কেন্দ্রীয় কমান্ড ব্যবস্থা ধ্বংস বা বিচ্ছিন্ন হয়ে পড়লেও দেশের প্রতিটি প্রশাসনিক অঞ্চল যেন সম্পূর্ণ স্বাধীনভাবে নিজস্ব শক্তিতে দীর্ঘমেয়াদী প্রতিরোধ বা গেরিলা যুদ্ধ চালিয়ে যেতে পারে। ২০০৩ সালে ইরাক যুদ্ধে সাদ্দাম হোসেনের প্রথাগত বাহিনীর দ্রুত পতন দেখে ইরান উপলব্ধি করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির বিরুদ্ধে চিরাচরিত সম্মুখ যুদ্ধে জেতা অসম্ভব। এর প্রেক্ষিতে ২০০৫ সালে আইআরজিসি-র তৎকালীন প্রধান জেনারেল মোহাম্মদ জাফারি অ্যাসিমেট্রিক যুদ্ধের ধারণাটি প্রবর্তন করেন। এই কৌশলের অধীনে ইরানের ৩১টি প্রদেশকে আলাদা আলাদা সামরিক জোনে ভাগ করা হয়েছে, যাদের প্রত্যেকের কাছে নিজস্ব অস্ত্রাগার, লজিস্টিক সাপোর্ট এবং স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রয়েছে।



