
ভিউস: ১
দাবার ঘুঁটি না কি ট্র্যাজিক হিরো? পাকিস্তানের ত্রিমুখী বিপদের স্বরূপ সন্ধান
বিশ্বরাজনীতির পিচ্ছিল মানচিত্রে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান আসলে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে দাঁড়িয়ে আছে। একদিকে নজিরবিহীন অর্থনৈতিক দেউলিয়াপনা, অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের চরম বৈরীতার মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা—এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট ইসলামাবাদ এখন এক দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক ফাঁদে বন্দি। সম্ভবত আমেরিকা ও ইসরায়েলের সুদূরপ্রসারী দাবার ছকে পাকিস্তানকে এমন এক আত্মঘাতী অবস্থানে ঠেলে দেওয়া হচ্ছে, যেখানে প্রতিটি পদক্ষেপই তাদের জন্য ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে। মুসলিম বিশ্বের স্বাধীনচেতা সামরিক শক্তিগুলোকে পঙ্গু করার যে নীল নকশা তুরস্ক ও ইরানের ওপর প্রয়োগ করা হচ্ছে, তার পরবর্তী লক্ষ্যবস্তু হতে পারে ইসলামাবাদের পারমাণবিক সক্ষমতা ও সামরিক সার্বভৌমত্ব। এই জটিল সমীকরণে পাকিস্তান কি কেবলই বহিঃশক্তির দাবার ঘুঁটি, নাকি এক বিপন্ন ‘ট্র্যাজিক হিরো’ হিসেবে নিজের অস্তিত্ব বিলীন হতে দেখবে?



