
ভিউস: ১
Aron Bushnell: Rest in power, rest in eternal peace
গাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের মদদ নিয়ে ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে ওয়াশিংটনে ইসরায়েলের দূতাবাসের সামনে ২৫ বছর বয়সী মার্কিন বিমানবাহিনীর সদস্য অ্যারন বুশনেল নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়ে আত্মাহুতি দিয়েছেন। ম্যাসাচুসেটস থেকে আগত এই বোকা যুবক ২০২০ সালের মে মাসে সান আন্তোনিওর ল্যাকল্যান্ড এয়ার ফোর্স বেইজে যোগদান করেন। আগুনে পুড়ে মরে যাওয়ার সময় তিনি চীৎকার করে বলেছিলেন, ‘ফিলিস্তিনিদের মুক্ত করো।’ ২৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের এই আত্মাহুতির ঘটনা ০১ জানুয়ারি ১৯৭৩ সালে কিছু বোকা যুবকের আরেকটা আত্মাহুতির কথা মনে করিয়ে দেয়। এই ঘটনার সাথেও জড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী ভূমিকা। সেদিন কি ঘটেছিল?



