
ভিউস: ১
ভারতীয় রাজনীতিতে জেনারেশন জি-এর আন্দোলন: প্রেক্ষাপট লাদাখ
গত কয়েক বছরে বাংলাদেশ ও নেপালের মতো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে ‘জেনারেশন জি’ বা জেন-জি আন্দোলন এক নতুন রাজনৈতিক ঢেউ তুলেছে। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি তীব্র হতাশা, বেকারত্বের জ্বালা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এই তরুণ প্রজন্মকে এক ছাতার নিচে এনেছে। এই আন্দোলনগুলো প্রমাণ করেছে যে, বয়সের ভিত্তিতে গঠিত একটি দল কতটা দ্রুত এবং কার্যকরভাবে রাজনৈতিক পট পরিবর্তন করতে পারে। এই ঢেউ এখন ভারতের রাজনৈতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে লাদাখে চলমান জেন-জি আন্দোলনের পর থেকে। যদিও ভারতে এখনও এমন কোনো দেশব্যাপী জেন-জি আন্দোলন শুরু হয়নি কিন্তু ভারতের বিশাল তরুণ জনসংখ্যা, যারা ডিজিটালভাবে সংযুক্ত এবং রাজনৈতিকভাবে সচেতন, তারা এমন একটি পরিবর্তনের দিকে ঝুঁকতে পারে। তাদের মধ্যে চাপা ক্ষোভ এবং অসন্তোষ একটি স্ফুলিঙ্গের অপেক্ষায় আছে।



