
ভিউস: ১
তুরস্ক-সৌদি ‘কান’ প্রকল্প: মধ্যপ্রাচ্যের আকাশসীমায় নতুন সমীকরণ
তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘কান’ (KAAN) প্রকল্পে সৌদি আরবের কৌশলগত অংশগ্রহণ মধ্যপ্রাচ্যের সামরিক ও ভূ-রাজনৈতিক ইতিহাসে এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। কয়েক দশক ধরে একক পশ্চিমা আধিপত্য এবং ইসরাইলের ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ বা আকাশ শক্তির শ্রেষ্ঠত্ব বজায় রাখার মার্কিন নীতির কারণে রিয়াদ যে নিরাপত্তা সংকটে ভুগছিল, এই অংশীদারত্ব তার একটি শক্তিশালী ও স্বাধীন বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। ওয়াশিংটনের প্রযুক্তিতে সীমাবদ্ধতা আরোপ এবং সম্প্রতি ইরানের আক্রমণ ঠেকাতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অকার্যকারিতা উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হওয়ার পাঠ শিখিয়েছে। আঙ্কারার উন্নত এভিয়েশন প্রযুক্তি এবং রিয়াদের বিশাল আর্থিক সক্ষমতার এই মিলন কেবল একটি যুদ্ধবিমান তৈরি নয়, বরং পশ্চিমা বলয়ের বাইরে একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের সুষ্পষ্ট ইঙ্গিত।



