
ভিউস: ৬
"ইন্ডিয়া স্টার্টস পুলিং এপার্ট": ওবামার সতর্কতা ও ভারতের সাম্প্রদায়িক বিভাজনের বাস্তব চিত্র
২২ জুন ২০২৩। বৃহস্পতিবার। এথেন্সের স্ট্যাভ্রোস নিয়াকোস ফাউন্ডেশন কালচারাল সেন্টারে সিএনএন-এর সাংবাদিক ক্রিশ্চিয়ান মারিয়া হেইদেহ আমানপুরকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এমন একটি উক্তি করেছিলেন যা আজও প্রাসঙ্গিক এবং ভবিষ্যৎ দ্রষ্টার মতো শোনায়: "যদি আপনি ভারতে সংখ্যালঘু অধিকার রক্ষা না করেন, তাহলে একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে যে ভারত কোনো এক সময় ছিন্নভিন্ন হয়ে যাবে।" যদি মূল সাক্ষাৎকারটির দিকে তাকাই, Christiane Amanpour: "If you had a conversation with [Prime Minister Narendra] Modi, whom you know well, what would your message to him be?" Barack Obama: "Look, if I were speaking to Prime Minister Modi—whom I know well and with whom I, you know, had a good working relationship—part of my argument would be that if you do not protect the rights of ethnic minorities in India, there is a strong possibility that India at some point starts pulling apart. And we've seen what happens when you start fracturing, you know, along these lines. So, the, you know, sort of measures inside India are something that I think is worth raising." ওবামার মন্তব্যের প্রেক্ষিতে ভারতের সেসময়ের সরকারি মন্ত্রী এবং নেতৃবৃন্দ তীব্র সমালোচনা করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন এবং ওবামার নিজের রাষ্ট্রপতিত্বের সময়কার মার্কিন বৈদেশিক নীতির বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এছাড়াও শাসক দলের সমর্থকরা ওবামার বিরুদ্ধে দ্বিমুখী নীতি এবং ভারত-মার্কিন সম্পর্ক যখন উদযাপিত হচ্ছিল, তখন সমালোচকদের তোষণ করার অভিযোগ তোলেন। যাহোক, তিন বছর পর আজ যখন আমরা ওবামার সতর্কতাগুলিকে ভারতের বর্তমান ঘটনা প্রবাহের সাথে মিলিয়ে দেখি, তখন তার শব্দগুলি অত্যন্ত নির্ভুল এবং উদ্বেগজনক বলেই প্রমাণিত হয়।



